আমাদের এক্সক্লুসিভ ড্রেসগুলো সরাসরি স্টক থেকে দেওয়া হয় না, বরং প্রতিটি ড্রেস আপনাদের অর্ডার অনুযায়ী নতুন করে বানানো হয়।
- অ্যাডভান্স পেমেন্ট: ফেইক অর্ডার এড়াতে এবং সিকিউরিটি পারপাসে যেকোনো ড্রেসের অর্ডার কনফার্ম করতে ৫০% পেমেন্ট অ্যাডভান্স নেওয়া হয়ে থাকে।
- ক্যান্সেল বা সাধারণ রিটার্ন প্রযোজ্য নয়: যেহেতু ড্রেসটি শুধুমাত্র আপনার বাচ্চার জন্যই তৈরি করা হয়, তাই অর্ডার কনফার্ম হওয়ার পর অর্ডার ক্যান্সেল বা কোনো যৌক্তিক কারণ ছাড়া ড্রেস রিটার্ন করার সুযোগ নেই।
যেসব ক্ষেত্রে আমরা ড্রেস রিটার্ন বা রিপ্লেস করে থাকি:
১. ড্যামেজ বা নষ্ট পণ্য: ডেলিভারি পাওয়ার পর যদি দেখেন ড্রেসটি ছেঁড়া বা নষ্ট।
২. সাইজ ইস্যু: আপনার অর্ডারকৃত সাইজের সাথে যদি ড্রেসের বাস্তব সাইজ ম্যাচ না করে, তবে আমরা সেটি রিটার্ন নিয়ে সাইজ ঠিক করে আবার আপনার কাছে পাঠিয়ে দেব।